পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় দুই মাসের সফরে কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে পাকিস্তান। সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকবাহিনী। প্রথম সিরিজটির জন্য শুক্রবার দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ঘোষিত এই টেস্ট দলে আছে বড় চমক। সুখবর আছে পেসার মোহাম্মদ আমির, ব্যাটসম্যান বাবর আজম এবং লেগ স্পিনার সাদাব খানের জন্য। টেস্ট সিরিজের জন্য এই ত্রয়ীকে ফেরানো হয়েছে পাকিস্তান দলে। আগামী ২৯ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আগামী বছরের ১৫ জানুয়ারি জোহানেসবার্গে শেষ টেস্টটি খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। মাঝের টেস্টটি অনুষ্ঠিত হবে কেপ টাউনে, ৭ জানুয়ারি থেকে।

হাঁটুর ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজে খেলতে পারেননি ফখর। চোট সারিয়ে তার মতো দলে ফিরেছেন শন মাসুদও। সদ্যই অবসরে যাওয়া মোহাম্মদ হাফিজের পরিবর্তিত হিসেবে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। দুই বছর আগে হ্যামিল্টনে ক্যারিয়ারের প্রথম ও একমাত্র টেস্টটি খেলেছিলেন তিনি। পাকিস্তানের এবারের টেস্ট দলে সবচেয়ে বড় চমক বলতে রিজওয়ানের দলে ফেরাটাই। উইকেটরক্ষক, ব্যাটসম্যান এবং অধিনায়ক সরফরাজ আহমেদের বিকল্প হিসেবে রাখা হয়েছে তাকে।

ঘোষিত দলটা দুঃস্বপ্ন হয়ে এলো অফ স্পিনার বিলাল আসিফ, পেসার মীর হামজা এবং সাদ আলির জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজে প্রথমজন সুযোগ পেয়ে দ্যুতি ছড়িয়েছেন। তবু ছিটকে গেছেন দল থেকে। হামজা-সাদ তো মাঠেই নামতে পারেননি। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন সাদ। ক্রিকেটের সবচেয়ে অভিজাত আঙিনায় পা রাখতে তাই আরো অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাটসম্যানকে।

পাকিস্তান টেস্ট দল: ইমাম-উল-হক, ফখর জামান, শন মাসুদ, আজহার আলি, হ্যারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, সাদাব খান, মোহাম্মদ আব্বাস, হাসান আলি, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি।

উল্টো অস্ট্রেলিয়াই এখন চাপে:: অস্ট্রেলিয়ার দাপুটে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন ভারতের ব্যাটম্যানরা। ব্যতিক্রম ছিলেন শুধু চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে ভারতের পক্ষে ব্যাট হাতে একাই প্রতিরোধ গড়েছিলেন তিনি। তুলে নিয়েছিলেন সেঞ্চুরি।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরও প্রায় একই অবস্থা হয়েছে। অজিদের ইনিংসেও হাল ধরেছেন একজন; তিনি ট্রাভিস হেড। শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় সতীর্থরা যখন সাজঘরে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন তখন উইকেটের লাগাম টেনে ধরেছেন হেড।

শেষ পর্যন্ত সাত উইকেটে ১৯১ রানে দিনের খেলা শেষ করেছে অজিরা। প্রথম ইনিংসে ভারতের চেয়ে এখনো ৫৯ রান পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। শনিবার তিন উইকেট হাতে নিয়ে অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা।

এক প্রান্ত আগলে রেখেছে আদর্শ টেস্ট মেজাজে ব্যাট করেছেন হেড। দিন শেষে ছয়টি চারের সুবাদে ৬১ রানে অপরাজিত থেকেই উইকেট ছেড়েছেন তিনি। ইনিংসটা খেলর পথে হেড যার কাছ থেকে সবচেয়ে বেশি সঙ্গ পেয়েছেন সেই পিটার হ্যান্ডসকম্ব দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

পাঁচটি চারের সাহায্যে ৩৪ রান করে বিদায় নিয়েছেন হ্যান্ডসকম্ব। তার মতো উইকেটে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি অভিষেক টেস্ট খেলতে নামা মার্কাস হ্যারিস (৫৭ বলে ২৬ রান) এবং উসমান খাজা (১২৫ বলে ২৮ রান)।

অস্ট্রেলিয়াকে এমন করুণ দশায় ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিন উইকেট তুলে নিয়ে এই স্পিনার ধসিয়ে দিয়েছেন স্বাগতিকদের টপ অর্ডার। অস্ট্রেলিয়ার পতন হওয়া বাকি চার উইকেটের দুটি করে নিয়েছেন দুই পেসার ইশান্ত শর্মা এবং জাস্প্রিত বুমরাহ।

এর আগে আজ সকালে ৯ উইকেটে ২৫০ রানে দিনের খেলা শুরু করে ভারত। অতিথিদের গুটিয়ে দিতে অস্ট্রেলিয়ার খরচ হলো মাত্র একটি বল। দিনের প্রথম বলেই জস হ্যাজলউডের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন মোহাম্মদ শামি। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং নাথান লায়ন দুটি করে শিকার করেছেন।