মজুরী বৃদ্ধির দাবিতে আজ মঙ্গলবার সকাল ৭ টায় মানববন্ধন ও এক ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ৮টি কৃষি ও বাণিজ্যিক খামারের শ্রমিকরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শ্রমিকরা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নির্ধারিত মজুরি ২৫০/২৬০ টাকার পরিবর্তে সরকারী কৃষি শ্রমিকদের ন্যায় দৈনিক মজুরি ৪শ টাকা করার দাবি জানান।
আন্দোলনকারী আট খামারগুলি হলো- নরেন্দ্রপুর কৃষি খামার, লোকমাপুর কৃষ্ণা কৃষি খামার, নন্দা কৃষি খামার, বড়াল কৃষি খামার, ভবানীপুর কৃষি খামার, মুলাডুলি কৃষি খামার, গোবিন্দপুর কৃষি খামার ও বীজ বর্ধণ কৃষি খামার।
নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (খামার) ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কর্পোরেশন তাদের মজুরি বৃদ্ধি করেছে। তারপরেও তারা সরকারি কৃষি শ্রমিকদের ন্যয় মজুরীর দাবিতে আন্দোলন করছেন।




