দুবাই এর নাম নিতে গেলেই আল বুর্জ টাওয়ারের কথা চলে আসে। পৃথিবীর সবচেয়ে বড় বড় স্থাপনাগুলোও এই শহরে তৈরি করা হয়।
আর এই স্থাপনা তৈরির কাজে ব্যবহার হয়ে থাকে পৃথিবীর সব ক্যারেনের ২০%। ক্যারেন ৪.বৃহৎ স্থাপনা: পৃথিবীর সব বড় ও লম্বা স্থাপনাগুলো দুবাই শহরে অবস্থিত। দুবাই শহরে পৃথিবীর অন্যতম বৃহৎ খাল অবস্থিত। এছাড়াও রয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ ভার্চুয়াল এক্যুরিয়াম। এসব কারণেই পৃথিবীর অন্যতম পর্যটকবহুল একটি শহর হল দুবাই। বৃহৎ স্থাপনা ৫.ব্যস্ততম শহর: পৃথিবীর উদীয়মান শহরের মধ্যে দুবাই অন্যতম একটি।
১৯৬৮ সালেও দুবাইতে মাত্র তিনটি গাড়ি ছিল এখন কিন্তু অল্প সময়ে এখানে হয়েছে অভাবনীয় উন্নতি। আপনি যদি গোল্ডেন কালারের লেম্বারগিনি গাড়ি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দুবাই যেতে হবে। তবে দুবাইয়ের যানজট সমস্যা খুবই ভয়াবহ। তাই ডাবল ডেকার রাস্তা বানাতে হচ্ছে। ব্যস্ততম শহর
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
৬.বহিরাগততে পরিপূর্ণ: এটা শুনে অবাক হবেন যে, দুবাইয়ে বসবাসকারী জনসংখ্যার প্রায় অর্ধেক ভারতীয় নাগরিক। তথ্যমতে দুবাই শহরে মাত্র ১৭% লোক হল প্রকৃত দুবাইয়ের নাগরিক। আর বাদবাকি সব বহিরাগত। বাংলাদেশেরও অনেক শ্রমিক দুবাইতে রয়েছেন।




