সকল জল্পনা কল্পনার অ বসান ঘটিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের পদ্মাসেতু। দেশের মানুষ প্রথমে ভেবেছিল এটি একটি অসম্ভব ব্যপার কিন্তু সেই অসম্ভব কে নিজ অর্থায়নে সম্ভব করেছেন দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতু নিয়ে বহুমুখী ষড়যন্ত্রের কথা আপনারা জানেন। দেশি-বিদেশি ষড়যন্ত্রেরর কারণে বিশ্ব ব্যাংককসহ বিভিন্ন দাতা সংস্থা কথিত দুর্নীতির অজুহাতে তাদের প্রতিশ্রুত অর্থায়ন থেকে বিরত থাকে। এ অবস্থায় পদ্মা সেতু নির্মাণ করা ছিল আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ।
আজ রোববার পদ্মাসেতু এলাকার মাওয়া প্রান্তে দৃশ্যমান পদ্মা সেতুর চলমান কাজের শুভ উদ্বোধন, রেল সংযোগ ভিত্তিপ্রস্তর, এক্সপ্রেসওয়ে পরিদর্শন, নদীশাসন প্রকল্পের উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সাহসের সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে কোটি মানুষের প্রাণের দাবি পূরণ করতে চলেছি। সকল চক্রান্ত রুখে দিয়ে বিশ্বের কাছে আমরা প্রমাণ করেছি, আমরা পারি। কারণ বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না।
এ সময় পদ্মাসেতুর নির্মাণকাজ দুই বছর পিছিয়ে যাওয়ার কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেআইনিভাবে ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন। আইনি লড়াইয়ে তিনি যখন এমডি থাকতে পারছেন না তখন আমার কাছে আমেরিকার বিভিন্ন অ্যাম্বাসেডর আসতেন। তারা হুমকি দিতেন যে, ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরালে পদ্মাসেতু হবে না।
পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করেছে ড. ইউনূস। কোনো মানুষের মধ্যে দেশপ্রেম থাকলে কেউ দেশের এত বড় সর্বনাশ করতে পারে? সুদের টাকায় যিনি ধনী হতে পারেন তার ভেতর দেশপ্রেম থাকবে না এটিই স্বাভাবিক।
প্রধানমন্ত্রী আরো বলেন, পদ্মাসেতু প্রকল্প দেশের সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প। সেতুটির নির্মাণ কাজ টেকনিক্যাল, সময়সাপেক্ষ ও চ্যালেঞ্জিং। গুণগতমান শতভাগ ঠিক রেখ রাখার স্বার্থে আমাদের ধৈর্য্য ও সর্তকতার সঙ্গে এর সফল বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি।
উল্লেখ্য,প্রধানমন্ত্রী ২০১৫ সালের ১২ ডিসেম্বর শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের মাওয়ায় মূল সেতু নির্মাণ ও রিভার ট্রেইনিং কাজের উদ্বোধন করেন। এই সেতু উদ্বোধনের মধ্যদিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক নয়া দিগন্তের সূচনা হবে এবং দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার প্রায় ৬ কোটি মানুষের জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। শুধু তাই নয়, রাজধানী ঢাকাসহ সমগ্র দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।




