আজ রোববার বাংলাদেশ সময় দুপুর পোনে বারোটার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মেলবোর্ন-সিঙ্গাপুর হয়ে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন সাকিব আল হাসান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ইনজুরি নিয়ে দেশ ছাড়লেও আশার বাণী শুনিয়েছেন সাকিব। দেশে ফিরে সাকিব জানালেন, ‘ব্যথা কমছে, আশা করি এক মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবো।’

প্রসঙ্গত, ৫ অক্টোবর সাকিব মেলবোর্নে যান বাঁ-হাতের আঙুলে সংক্রমণের চিকিৎসা করাতে। এরপর থেকে সেখানকার এক হাসপাতালে সপ্তাহখানেক ছিলেন এই অলরাউন্ডার ।

পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সব ভালো পাওয়া গেলেও মেলবোর্নের চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ হাতের কড়ে আঙুলের অস্ত্রোপচার আগামী অন্তত ছয় মাসের মধ্যে করা যাবে না। তবে সংক্রমণ সেরে গেলে শুরু করতে পারবেন খেলা। তাতে নতুন করে ব্যথা অনুভব করলে অবশ্য খেলা বন্ধ করে অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে সাকিবকে।