বাবা হয়েছেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার ইমরুল ও তাসকিন আহমেদ। গতকাল রাতেই পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তার কিছুক্ষণ সময় পরেই জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েসও প্রথম পুত্র সন্তানের বাবা হয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এবার নিজেদের নামের সঙ্গে মিলিয়ে নবজাতকদের নামও রাখলেন জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার। তাদের বাবার হওয়ার মাঝে ব্যবধান ছিল মাত্র কয়েক ঘণ্টার। বেশ কাকতালীয়ভাবেই তাসকিনের ছেলে হওয়ার পরদিন সকালে, একই হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন জাতীয় দলের তারকা ওপেনার ইমরুল কায়েসের স্ত্রী রুবাইয়া ইসলাম।

এশিয়া কাপ শেষে দেশে ফেরার পরদিনই পেয়েছেন বাবা হওয়ার এমন সুখবর। তাসকিন-রাবেয়া দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে তাশফিন আহমেদ রিহান। ইমরুল-রুবাইয়া দম্পতির ছেলের নাম রাখা হয়েছে সুহাইব বিন কায়েস।