আমাদের দেশের মেয়েরা দিনে দিনে সব ক্ষেত্রেই যেন এগিয়ে চলেছে। বরং ছেলেদের কেও যেন পেছনে ফেলে দিয়ে যাচ্ছে তারা। এবার প্রধানমন্ত্রীও বললেন একি কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বলবো, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আমাদের ছেলেদের পড়াশোনার দিকে আরেকটু নজর দেয়া দরকার। সারা বিশ্বব্যাপী যেখানে বলা হয়, জেন্ডার গ্যাপ যাতে না থাকে। সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখন উল্টো ছেলেদের সংখ্যা বাড়াতে হবে! জেন্ডার গ্যাপ কমানোর ব্যবস্থা এখন উল্টোভাবে নিতে হবে। শিক্ষার ব্যাপারে ছেলেদের আরও মনোযোগী হয়ে মেয়েদের সমকক্ষ হতে হবে।

রোববার বিকেলে গণভবনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত চিকিৎসকদের মহাসম্মেলনে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

প্রধানমন্ত্রী জানান, আপনারা জানেন ১২ হাজার ৫৪৬ জন শিক্ষক আমরা নিয়োগ দিয়েছি। বিশেষ বিসিএস-এর মাধ্যমে পরীক্ষা দিয়ে নতুন নিয়োগেরও ব্যবস্থা নেয়া হয়েছে। এরইমধ্যে একটা পরীক্ষা হয়েছে। সেখানে যে রেজাল্ট এসেছে- সেটা খুবই ইন্টারেস্টিং। ৬০ ভাগ মেয়ে পাস করেছে এবং ৪০ ভাগ ছেলে পাস করেছে।

এই পর্যায়ে তিনি কৌতুক করে বলেন, যারা পাশ করেছে, তাদেরকে শুভকামনা জানাচ্ছি। ছেলেদেরকে বলছি, আরেকটু ভালোভাবে পড়াশোনা করে তারা যেন অন্ততঃ মেয়েদের সমান-সমান হতে পারো। সেজন্য আমি বিশেষভাবে দৃষ্টি দিতে বলছি।