দীর্ঘদিন পর হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির হলেন নিজ পারিবারিক বাসভবন সুধাসদনে। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। এ সময় আওয়ামী লীগ সভাপতির সঙ্গে দলীয় নেতাদের কেউ ছিলেন না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে তিনি ধানমন্ডির ৫ নম্বর সড়কে পারিবারিক বাসভবন সুধাসদনে যান। পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে প্রায় প্রায় দুই ঘণ্টা সেখানে সময় কাটান।
সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় শেষে তিনি সুধাসদন থেকে গণভবনে ফিরে যান। উল্লেখ্য, ‘সুধাসদন’ বাড়িটির নাম প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ওরফে সুধা মিয়ার নামে রাখা।
বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করছে, আর এই উন্নয়নের জোয়ারের পাশাপাশি গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাকে ধরে রাখতে হবে। বর্তমান প্রজন্মর সামনে এসব গ্রামীণ খেলাধুলাকে তুলে ধরতে হবে বলে মন্তব্য করছেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।
আজ মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈলট বাজার বণিক সমিতি আযোজিত ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলার দৌলতপুরে ভররা গ্রামের দল ও একই উপজেরার ব্রাহ্মণকান্দি গ্রামকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি দুর্জয় বিজয়ী দলকে পুরস্কার হিসাবে একটি ফ্রিজ এবং পরাজিত দলকে একটি এলইডি টেলিভিশন পুরস্কার হিসাবে তুলে দেন। বিসিবির পরিচালক আরো বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো নৌকায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশে আবারো অরাজকতার মধ্যে পড়বে। তাই সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
বনিক সমিতির সভাপতি হারুনার রশিদের সভাপতিত্বে এ সময় জেলা আ. লীগের উপদেষ্টা আব্দুল খালেক বিএসসি, উপজেলা আ. লীগ সহ-সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান আলাই প্রমুখ।




