বাংরাদেশ ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসানের ভক্তদের জন্য বিশাল এক দুঃসংবাদ দিলেন নিজে সাকিব আল হাসান ।শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন বাংলাদেশ জাতীয় ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। যাওয়ার আগে শুনিয়ে যান এক বিষাদ বার্তা। তা হলো, আর কখনোই আগের অবস্থানে ফিরে আসবে না তার হাতের আঙুল।

দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘ইনফেকশনটা (সংক্রমণ) বড় দুশ্চিন্তার। কারণ, ওইটা জিরো পার্সেন্টে না আসা পর্যন্ত কোনো সার্জেন্ট অপারেশনে হাত দিবে না। কারণ হাত দিলেই বোনে চলে যাব। আর বোনে গেলে পুরো হাত নষ্ট। এখন আসল ব্যাপারটা হচ্ছে কীভাবে ইনফেকশনটা কমানো যায়।’

অস্ট্রেলিয়ায় সাকিবের হাত দেখবেন ডক্টর গ্রেগ হয়। তার হাতের অবস্থা দেখার পর গ্রেগ হয় অস্ত্রোপচার নিয়ে মত দেবেন। তবে অস্ত্রোপচার হলেও আঙুল শতভাগ ঠিক হবে না বলেই জানালেন সাকিব, ‘এই আঙুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। যেহেতু নরম হাড্ডি, আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নেই। পুরোপুরি ঠিক হবে না। সার্জারি করে ওরা এমন একটা অবস্থায় এনে দেবে হাতটা, আমি ব্যাট ভালোভাবে ধরতে পারব, ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে পারব।’

প্রসঙ্গত, এ বছরে আর মাঠে ফেরা হচ্ছে না সাকিবের। কারণ সার্জারি করা হলে কমপক্ষে ছয়-সাত সপ্তাহ পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হবে।তবে সাবিক আসা করছেন বিপিএল দিয়ে মাঠে ফিরতে পারবেন ।