বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের অন্যতম সফল এবং নিঃস্বার্থ খেলোয়াড় হলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশর প্রত্যেকটা মানুষের কাছেই খবুই প্রিয় একটি নাম। বাংলাদেশ জাতীয় দলকে অনেক কিছু দিয়েছেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভালোবেসে বিয়ে করেছেন সুমনা হক সুমিকে। তবে সুমি-মাশরাফির ছবি এক সাথে তেমন একটা দেখা যায় না। কিন্তু দীর্ঘদিন পর ঈদ-উল-ফিতরের চতুর্থ দিন মঙ্গলবার বিকেলে প্রিয়তমাকে নিয়ে শহরতলীর চিত্রা রিসোর্টে ঘুরতে বের হন মাশরাফি। এখান থেকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ঈদ-উল-ফিতর পালন করতে নিজ জন্মভূমি নড়াইলে যান মাশরাফি। আর তিনি নড়াইলে থাকবেন কিন্তু ভক্তরা আসবে না তা কী হয়?
সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাশরাফি যেখানে থাকেন না কেন সেখানেই থাকেন তার ভক্তরা। কখনও কারো ওপর রাগ করা বা কটু কথা বলেন না তিনি। ক্রিকেট ভক্তদের আবদার মাশরাফির কাছে একটু বেশিই থাকে সব সময়।
তাই তিনিও চেষ্টা করেন সাধ্য মতো ভক্তদের কিছু দেওয়ার। কখনো ঢুলি সেজে ঢোল বাজাচ্ছেন, ক্রিকেট রেখে মাঠে ফুটবলও খেলছেন মাশরাফি, কখনো প্রেমিক সেজে স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে গেছেন।
ভক্তদের সাথে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া, সেলফি তোলার আবদারও মেটাচ্ছেন হাসি মুখে। গত ৬ দিনে নড়াইল এসে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।
মাশরাফির বন্ধু সুমন বিশ্বাস জানান, গত ১৪ জুন রাতে ঈদ-উল-ফিতর উদযাপন করতে নড়াইলে আসেন মাশরাফি বিন মর্তুজা। আজ বুধবার জন্মভূমি নড়াইল থেকে ঢাকায় ফিরছেন তিনি।




