সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নিজ নামে পদ্মা সেতুর নাম হোক তা চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিবারের কারো নামে নয়, নাম হবে ‘পদ্মা সেতুই’। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, কোটা বাতিলের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের পর কোটার জন্য দাবি করে তা ফের বহাল চাইলে প্রধানমন্ত্রী দেখবেন। প্রয়োজনে সংশোধন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছিলেন প্রধানমন্ত্রীর অসীম সাহসিকতা ও অনন্য উদ্যোগে দেশের মানুষের টাকায় পদ্মা সেতু হচ্ছে। তাই পদ্মা সেতুর নামকরণ হবে শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী তার এ কথার সঙ্গে দ্বিমত পোষণ করে।
অপরদিকে কোটা বহাল রাখার দাবিতে শাহবাগে বিক্ষোভ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের নাতনিরা মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ বহাল রাখার দাবি করছেন। বিষয়টি প্রধানমন্ত্রী দেখবেন।




