বাংলাদেশের ক্রিকেটের একসময়ের ‘লিটল মাস্টার’ খ্যাত মোহাম্মদ আশরাফুলের ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে । জাতীয় দলে ফিরতে এই ৩৪ বছর বয়সীকে ঘরোয়া লিগে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

খেলে নিজেকে প্রমাণ করতে হবে। নিজেকে প্রমাণের বড় সুযোগটা পেয়ে যাচ্ছেন লিটল মাস্টার আশরাফুল।আর সেই লক্ষ্যে ভালভাবেই এগিয়ে যাচ্ছেন ঢাকা মেট্রোর হয়ে খেলা এই ব্যাটসম্যান।

চলছে ২০তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) আসর। ঢাকা মেট্রোর হয়ে খেলছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। দীর্ঘ দিন পর মাঠে ফিরেই জ্বলে উঠলেন তিনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এনসিএলের টায়ার ২ এর ম্যাচে সিলেট ডিভিশনের মুখোমুখি হয় ঢাকা মেট্রা। সোমবার (১ অক্টোবর) ৪ উইকেটে ৩৩২ রান করে দিন শেষ করে ঢাকা মেট্রো। ১ রানে অপরাজিত ছিলেন আশরাফুল। আজ ব্যাট হাতে নিষেধাজ্ঞার পর জাতীয় দলের অনুমতি পেয়ে প্রথম ফিফটির দেখা পান সাবেক কাপ্তান। ব্যক্তিগত ৫৩ রানের সময় বিশ্বের কণিষ্ঠতম সেঞ্চুরিয়ান সাজঘরে ফিরে গেলে তার দলও আর খুব বেশি এগোতে পারেনি। ফলে ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংস শেষ করে ৪২৬ রানে।

এরপর ব্যাট হাতে ঝলক দেখানো আশরাফুল বল হাতেও শুরুটা দারুণ করেছেন। সিলেট ডিভিশনের ওপেনার খন্দকার সায়েম আলম রিজভিকে আরাফাত সানির হাতে ক্যাচ বানিয়ে ঢাকা মেট্রোর পক্ষে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ২৭ রান। ক্রিজে অপরাজিত আছেন শাহনাজ আহমেদ এবং ইমতিয়াজ হোসেন।

এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাদমান ইসলামের দেড়শ রানের ইনিংসের সুবাদে ৩৩২ রানের বড় পুঁজি পেয়েছিল আশরাফুলের দল। সাদমান ছাড়াও অধিনায়ক মার্শাল আইয়ুবও খেলেছেন ৫০ রানের অনবদ্য একটি ইনিংস। অপরদিকে সৈকত আলি ৪২, মেহরাব হোসেন ৩৮ এবং শামসুর রহমান ৩৪ রান করেন।