বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অন্যতম একজন ফাস্ট বোলার হল তাসকিন আহমেদ। সম্প্রতি একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। বর্তমানে জাতীয় দলে তার ক্যারিয়ার টা খুব একটা ভাল যাচ্ছে না। তবে এরই মধ্যে ডাক পেয়েছেন একটি লীগে খেলার জন্য। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সুখবরটা আগেই পেয়েছিলেন তাসকিন। আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলার জন্য ডাক পাওয়া বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ আসরটির উদ্দেশ্যে দেশ ছাড়ছেন মঙ্গলবার (২ অক্টোবর)। দুই দিন পর থেকে শুরু হতে আসরটির প্রথম আয়োজনে তিনি খেলবেন কান্দাহার নাইটসের হয়ে।
গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিলামে দল না পেলেও একটু দেরিতে তাকে কিনে নেয় কান্দাহার নাইটস কর্তৃপক্ষ। তাসকিনের ক্যারিয়ারে এটিই হতে যাচ্ছে দেশের বাইরের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ। আর এক্ষেত্রে তিনি পারিশ্রমিক হিসেবে পাবেন ৩০ হাজার ডলার বা ২৫ লাখ টাকা।
একের পর এক চোটে জর্জরিত হয়ে তাসকিন জায়গা হারিয়েছেন জাতীয় দলে। এপিএলে ডাক পাওয়া তাই তাসকিনের জন্য বড় এক সুসংবাদই। অনেক তারকার সমাগম হবে যেখানে, সেখানে ডাক পাওয়াকে বড় এক অর্জন হিসেবেই দেখছেন সদ্য পুত্রসন্তানের জনক হওয়া তাসকিন। এপিএলের অভিজ্ঞতা জাতীয় দলে ফিরতে কাজে লাগবে বলেও মনে করেন তিনি।




