বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের অন্যতম সফল এবং নিঃস্বার্থ খেলোয়াড় হলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশর প্রত্যেকটা মানুষের কাছেই খবুই প্রিয় একটি নাম। এবার পরিকল্পনা করা হচ্ছে তাকে নিয়ে একটি চলচিত্র তৈরির। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গত মাসেও মাশরাফির ব্যত্তিগত আইনজীবী চিশতির মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন আজিজ। কিন্তু কোনোভাবেই নিজের বায়োপিক নির্মাণে সায় দিচ্ছেন না ম্যাশ।
কেন? আজিজ বলেন, ‘মাশরাফি চান না চলচ্চিত্রের পর্দায় তাঁর জীবনী উঠে আসুক। কিন্তু আমি বুঝিয়েছি তাঁর বায়োপিক নির্মাণ হলে তরুণ প্রজন্ম উৎসাহ পাবে। এবার এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। প্রয়োজনে ক্রিকেট বোর্ডের অনুমতি নেব বলেও জানিয়েছি। এখন দেখা যাক তিনি দেশে এসে কী সিদ্ধান্ত নেন।’
মাশরাফি অনুমতি দিলে তাঁর চরিত্রে অভিনয় করবেন কে! ছবির বাজেট কত? ‘ক্রিকেট বোঝে এমন কেউ মাশরাফির চরিত্রে অভিনয় করবেন। এ ক্ষেত্রে আমি রোশানকে এগিয়ে রাখতে চাই। সে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলেছে। আর বাজেট নিয়ে কোনো চিন্তাই মাথায় রাখিনি। ১৬ কোটি মানুষের প্রাণ মাশরাফি। তাঁকে নিয়ে ছবি বানাব। টাকার চিন্তা করে কি এই ছবি নির্মাণ সম্ভব?’—বললেন আজিজ।
মাশরাফি রাজি হলে খুব শিগগির ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ করতে চান আজিজ।




