জীবিকার টানে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক যায় বিদেশে। আর তার বেশি সংখ্যকই পাওয়া যাবে মধ্য প্রাচ্যে।বিশেষ করে সৌদি আরবেও অসংখ্য বাংলাদেশি প্রবাসির দেখা মিলে । সেখানে বাংলাদেশিরা নানা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ধরনের কাজে করে থাকেন জীবনের ঝুকি নিয়ে।কজের মধ্যে অনেক বাংলাদেশি দুর্ঘটনায় মারা যায় ।এমনি একটি ঘটনা ঘটলো গতকাল মারা গেলেন এক সৌদি প্রবাসী বাংলাদেশি ।

সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্টে সজিব মিয়া (১৯) নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে জেদ্দার একটি হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।সজিব হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামের মিলন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান সজিব। সেখানে জেদ্দার একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতেন তিনি। রোববার বিকেলে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সজিব মিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া । সেজিবের পরিবার তার মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারে চলছে শোকের মাতম । কবে নাগাত সজিবের লাশ দেশে আসবে তা জানা যায়নি। তবে, দ্রত লাশ দেশে অাসবে বলে জানান চেয়ারম্যান মুখলিছ মিয়া।