গতকাল এশিয়াকাপের ফাইনালে একেবারে শেষ বলে এসে সিঙ্গেল রান নিয়ে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে দেয় ভারত ।৭মবারের মত এশিয়া কাপ জিতলো ভারত।গতকালকের ফাইনালের ভুল থেকে শিক্ষা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নিয়ে ভবিষ্যতে বড় মঞ্চে আরো ভালো ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুবাই থেকে দেশে রওয়ানা হবার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ স্টিভ রোডস বলেন, দেখুন, মিডল অর্ডারে আমাদের বড় ভরসা ছিলো। কিন্তু ভারতের বিপক্ষে ব্যর্থ হয়েছে মিডল অর্ডার।যদিও লিটন ছন্দে ফিরেছে। আমাদের বোলাররা অসাধারণ খেলেছে। আমি আশাবাদী হতে চাই। নিশ্চয় দেশের মানুষও আত্মবিশ্বাস হারাবে না। ছেলেদের নিয়ে আমি গর্বিত।

বাংলাদেশে দলের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ বলেন, খেলার আগের রাতে যখন খেতে গিয়েছিলাম, তখন আমাকে মাশরাফি ভাই ডেকে নিয়ে বলতেছে, ওপেন করতে পারবি। তখন আমি বলি, আপনি যদি বলেন, টিমের প্রয়োজনে তাহলে করতে পারবো। পরে বললো সাহস নিয়ে ব্যাটিং করবি।

মিরাজ আরো বলেন, মাশরাফি ভাই আমাকে বলেছিলেন, প্রথম দশ ওভার ক্রিজে থাকতে হবে। কিন্তু যাতে উইকেট ধরে রাখা যায়। এবং সিঙ্গেল রুটে করে খেলতে হবে। আমি রুটেট করে খেলেছি, অপরদিকে লিটন দাস আক্রমণে ছিল। এতে আমরা বেশ সফল হয়েছি। উইকেট হাতে থাকলে পরে ব্যাটসম্যানরা সহজে খেলতে পারে।যদি আমরা ভাল খেলি, তাহলে টিমের রেজাল্ট সহজে চলে আসবে। এছাড়াও দলে আমাদের সকলের ছোট ছোট কন্ট্রিবিশন ছিল।যার ফলে ম্যাচটি দারুন লড়াই হয়েছে।