বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলার ইচ্ছা ছিল না মোটেই। চেয়েছিলেন আঙ্গুলের অস্ত্রোপচার করে নিবেন। কিন্তু দেশের কথা মাথায় রেখে দুবাই উড়ে যান এশিয়া কাপ খেলতে। আসরের প্রথম চারটি ম্যাচও খেলেন। তবে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটি আর খেলা হয়নি তার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আঙ্গুলের ব্যথাটি মারাত্মকভাবে বেড়ে যাওয়া দুবাই ছেড়ে ঢাকা চলে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু কী অবস্থা সেই হাতের? সাকিব নিজেই জানালেন তার ফেসবুক পেইজে।

সাকিব আল হাসান লিখেছেন, ‘হাতের ব্যাথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে। দেশে আসার পর প্রচন্ড ব্যাথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙ্গুলের ভেতর ইঞ্জেকশনের ফলে ৬০-৭০ সে মি পুঁজ বের করতে হয়েছে।’

সাকিব বলেন, ‘আপনাদের দোয়াই খুব অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রতই আরও একটি সার্জারি করাতে হবে। আপনারা সকলের দোয়া প্রার্থনা করছি। আপনারদোর দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি।’