এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের দেয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে চড়াও হয়ে খেলেন শেখর ধাওয়ান। স্ট্রোকের ফুলঝুরি ছোটাতে থাকেন তিনি। তবে তার এ ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৩৫ রানে তাকে ফিরিয়ে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন নাজমুল ইসলাম অপু। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সৌম্যর ক্যাচ বানিয়ে তাকে ফেরান তিনি। খানিক পর আম্বাতি রাইডুকে ফেরান মাশরাফি বিন মুর্তজা। তাতে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২১ রান করেন লিটন। এছাড়া ৩৩ রান করেন সৌম্য সরকার। ৩২ রান করেন মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ=২২২ । ভারত=১৩৭/৩ , ওভার= ৩০ । রোহিত শর্মা=৪৮(আউট) , ধাওয়ান= ১৫(আউট) , আম্বাতি রাইডু=২(আউট) , দীনেশ কার্তিক=৩৭ , ধোনি= ২৯ ।

বাংলাদেশ -: লিটন দাস , সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা , নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ।

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, এমএস ধোনি, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, যজুবেন্দ্র চাহাল ।

ভারতের সহ-অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে নিয়ে আমরা খুবই সতর্ক। বেঙ্গল টাইগারদের হালকাভাবে নেয়াটা বোকামি হবে। তারা খুবই ভালো দল। গেল কয়েক বছরে মাশরাফির নেতৃত্বে ব্যাপক উন্নতি করেছে।