লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২১ রান করেন লিটন। এছাড়া ৩৩ রান করেন সৌম্য সরকার। ৩২ রান করেন মেহেদি হাসান মিরাজ। বোলিং এবং ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা খেলতে পারলে প্রথমবার এশিয়া কাপের শিরোপা জিততে পারবে বাংলাদেশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এর ব্যতিক্রম হলে সপ্তমবারের মতো শিরোপা নিজেদের করে নেবে ভারত। ওপেনিং জুটিতে ১২০ রান করার পর একটা সময়ে মনে হয়েছিল বাংলাদেশ আজ তিনশ ছাড়িয়ে যাবে। কিন্তু মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এবং বিতর্কিত আম্পায়রিংয়ের কারণে শেষ ৪৮.৩ ওভারে পর্যন্ত ২২২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

বাংলাদেশ=২২২ । ভারত=৮৩/৩ , ওভার=১৭ । রোহিত শর্মা=৪৮(আউট) , ধাওয়ান= ১৫(আউট) , আম্বাতি রাইডু=২(আউট) , দীনেশ কার্তিক= ১৬ , ধোনি= ।

বাংলাদেশ: লিটন দাস , সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা , নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ।

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, এমএস ধোনি, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, যজুবেন্দ্র চাহাল ।

ভারতের সহ-অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে নিয়ে আমরা খুবই সতর্ক। বেঙ্গল টাইগারদের হালকাভাবে নেয়াটা বোকামি হবে। তারা খুবই ভালো দল। গেল কয়েক বছরে মাশরাফির নেতৃত্বে ব্যাপক উন্নতি করেছে।