লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মাঠে নেমে শুরুটা দারুণ করে লিটন-মিরাজ। ব্যাটে নেমে দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। লিটন-মিরাজের দুর্দান্ত জুটিতে শতক তুলে নেয় বাংলাদেশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কিন্তু ৩২ রান করে রায়ডুকে ক্যাচ দিয়ে কেদার যাদবের বলে ফেরেন মিরাজ। এরপর আবারো উইকেট হারায় বাংলাদেশ। চাহালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ২ রান করে ফেরেন ইমরুল কায়েস। এরপর বোমরাহর ক্যাচে কেদার যাদবের বলে ৫ রান করে ফেরেন মুশফিক।

এরপর ২ রানে রান আউটের শিকার হয়ে ফেরেন মিথুন। তবে এরপরেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান লিটন। ৮৭ বলে ১১ চার ও ২ ছয়ে সেঞ্চুরি তুলে নেন লিটন। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি মাহমুদউল্লাহ। কুলদীপ যাদবের বলে বোমরাহকে ক্যাচ দিয়ে ৪ রান করে ফেরেন তিনি।

এরপর কুলদীপ যাদবের বলে ১২১ রানে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে মাঠ ছাড়েন লিটন।তবে লিটনের আউট আউট ছিলনা আম্পায়ারের ভুল সিন্ধান্তের শিকার হয়েছেন ।বারবার থার্ড আম্পায়ার দেখেও এ সিন্ধান্ত দেয়।

শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৮.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ২২২ রান।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মিথুন আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।