চমক ছিল ওপেনিংয়ে! সবাইকে অবাক করে প্রথমবারের মত ওয়ানডেতে সূচনা করতে নামলেন মেহেদি হাসান মিরাজ। সঙ্গী লিটন দাস। শুরুটা হল বেশ সতর্কভাবে। সলিড ডিফেন্স আর স্টিকি সিঙ্গেল নিয়ে দুই ব্যাটসম্যান সচল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রাখলেন স্কোরবোর্ড। এরপরই শুরু হল লিটন ম্যাজিক। ফুটওয়ার্ক ঠিক রেখে আক্রমণ শুরু করলেন লিটন। একের পর এক বাউন্ডারিতে দ্রুত এগিয়ে নিতে থাকলেন স্কোর।

এদের দুজনের ১২০ রানের অসাধারণ পার্টনারশিপের পর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং অর্ডার। মিডল অর্ডারদের একের পর এক আত্নহত্যায় শেষ পর্যন্ত ২২২ রানে থেমে যায় টাইগারদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১২১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন লিটন। এছাড়া ৩৩ রান করেছেন সৌম্য সরকার। ভারতের পক্ষে ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন কূলদীপ যাদব।

লিটন দাসকে এই টুর্নামেন্টে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু জ্বলে উঠবার জন্য যে ফাইনালের বড় মঞ্চটাই বেছে নেবেন, তা কে জানত? নিজের প্রথম ওয়ানডে অর্ধশতক। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন মেহেদি হোসেন মিরাজ। এই দুজনের অসাধরণ ওপেনিং জুটিতে দারুণ সূচনা পায় টাইগাররা।

১২০ রানের মাথায় এই জুটির পতনের পর অল্প রানের ব্যবধানে ইমরুল, মুশফিক ও মিথুনকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

১৫১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে এরপর পথ দেখাচ্ছিল লিটন ও সৌম্য সরকারের জুটি।। কিন্তু কূলদীপ জাদবের বলে দলীয় ১৮৮ রানের মাথায় স্ট্যাম্পিংয়ের আবেদন করলেন উইকেটরক্ষক ধোনি। আম্পায়ার থার্ড আম্পায়ার কল করলেন। টিভি রিপ্লেতে দেখা গেল লিটনের পা দাগের উপরে রয়েছে। সেদিক থেকে বেনিফিট অব ডাউট পাওয়ার কথা ব্যাটসম্যানের।

কিন্তু বাংলাদেশের সমর্থকদের অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার আউট দিলেন লিটনকে। এই বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের ম্যাচে ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দেয়। সবচেয়ে বড় কথা হল পা যেখানে দাগের বাইরে যায়নি সেখানে কেন তাকে আউট দেয়া হল? এই আউটে ম্যাচে ফেরার সম্ভাবনা নষ্ট হয় বাংলাদেশের। এরআগে ১১৭ বলে ১২১ রান করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ওপেনার লিটন দাস। এরপর টেইল এন্ডারদের কল্যাণে শেষ পর্যন্ত ২২২ রানের সাদামাটা টার্গেট দাঁড় করায় বাংলাদেশ।