জীবিকার টানে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক যায় বিদেশে। আর তার বেশি সংখ্যকই পাওয়া যাবে মধ্য প্রাচ্যে।বিশেষ করে কাতারে অসংখ্য বাংলাদেশি প্রবাসির দেখা মিলে । সেখানে বাংলাদেশিরা নানা ধরনের কােজ করে থাকেন জীবনের ঝুকি নিয়ে। অনেক প্রবাসী বাংলাদেশি লাশ হয়ে দেশে ফিরেন । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কাতারে গলায় ফাঁস দিয়ে মহিন উদ্দীন (২৫) নামে এক বাংলাদেশীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত মহিন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের মিতল্লা গ্রামের আমিরুল ইসলামের ছোট ছেলে এবং বাঙ্গড্ডা হলি ফ্লাওয়ার হসপিটালের সাবেক এমডি জনাব রফিকুল ইসলামের ছোট ভাই।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে দশটায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম ঘটনার বিষেয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সদা হাস্যোজ্জ্বল আমার ছোট ভাইকে কখনো দেখিনি কারো সাথে রাগ করতে।পরিবারের কারো সাথেও কোন মান-অভিমান ছিলনা। সে আত্মহত্যা করবে, আমরা কখনোই তা ভাবতে পারিনি।আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।




