মাত্র ১৭.৫ ওভারেই এল ১০২ রান। লিটন-মিরাজের চমক জাগানো ওপেনিং পার্টনারশিপে দুরন্ত গতিতে ছুটছে বাংরাদেশ। এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটে নামা টাইগাররা আজ শুরু থেকেই উপহার দেয় আগ্রাসী ক্রিকেট। ভারতীয় বোলারদের তছনছ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
করে তুলে নেয় বিনা উইকেটে শতরানের অভাবনীয় এক জুটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ মাত্র ১৮ ওভারে ১০২ রান। লিটন দাস ৭৩ ও মিরাজ ২৭ রানে অপরাজিত আছেন।
লিটন দাসকে এই টুর্নামেন্টে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু জ্বলে উঠবার জন্য যে ফাইনালের বড় মঞ্চটাই বেছে নেবেন, তা কে জানত? মাত্র ৩৩ বলে আগ্রাসী ভঙ্গিমায় আজ ভারতের বিপক্ষে তুলে নিলেন নিজের প্রথম ওয়ানডে অর্ধশতক। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন মেহেদি হোসেন মিরাজ। এই দুজনের অসাধরণ ওপেনিং জুটিতে দারুণ সূচনা পেয়েছে টাইগাররা।
চমক ছিল ওপেনিং জুটিতেই। সবাইকে অবাক করে প্রথমবারের মত ওয়ানডেতে সূচনা করতে নামলেন মেহেদি হাসান মিরাজ। সঙ্গী লিটন দাস। শুরুটা হল বেশ সতর্কভাবে। সলিড ডিফেন্স আর স্টিকি সিঙ্গেল নিয়ে দুই ব্যাটসম্যান সচল রাখলেন স্কোরবোর্ড। এরপরই শুরু হল লিটন ম্যাজিক। ফুটওয়ার্ক ঠিক রেখে আক্রমণ শুরু করলেন লিটন। একের পর এক বাউন্ডারিতে দ্রুত এগিয়ে নিতে থাকলেন স্কোর।
অন্যদিন যেখানে শুরুতেই উইকেট পড়ে চাপে পড়ে যায় দল। সেখানে আজ ৭.৪ ওভারেই এল ৫০ রান। উইকেট পড়ল না একটিও। চিন্তার ভাঁজ পড়েছে ততোক্ষণে রোহিত শর্মার চোখে। বোলিংয়ে পরিবর্তন আনলেন তিনি। চাহাল এলেন উইকেট নিতে। কিন্তু লিটন দেখালেন তার ক্লাস।
চাহালের একই ওভারে দুবার ছয় মেরে জানান দিলেন এতো সহজে হার মানার পাত্র নন তিনি। ধারাবাহিক না হলেও, তার ক্লাস ও টেম্পারমেন্ট যে কতোটা পাওয়ারফুল আজ জানান দিলেন তা । এই দুজনের অসামান্য অবদানে অসাধারণ এক সূচনা পেয়েছে বাংলাদেশ। এর আগে এই আসরে ১৬ রানই ছিল ওপেনিং এর সেরা জুটি।
দুইদলের একাদশ:
বাংলাদেশ:
লিটন দাস, সৌম্য সরকার, মিথুন আলি, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হোসেন মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু
ভারত একাদশ:
রোহিত শর্মা(অধিনায়ক), শেখর ধাওয়ান, আমবাটি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, কূলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ




