এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। ছয়বারের চ্যাম্পিয়ন ভারত আরো একটি শিরোপা জয়ের লক্ষ্যেই খেলবে আজ। অন্যদিকে প্রথম বার শিরোপার স্বাদ নিতে মরিয়া হয়ে খেলবে টাইগাররা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এদিকে গত ম্যাচের স্কোয়াড থেকে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। ব্যাটসম্যান মুমিনুল হকের পরিবর্তে আজ খেলবেন লেফট আর্ম স্পিনার নাজমুল ইসলাম অপু। এছাড়া পাকিস্তান ম্যাচের একাদশই অপরিবর্তিত থাকছে আজ। চলুন দেখে নেয়া যাক দুই দলের ফাইনাল ম্যাচের একাদশ।

বাংলাদেশ একাদশ:
১)লিটন দাস
২)সৌম্য সরকার
৩)মিথুন আলি
৪)মুশফিকুর রহিম
৫)ইমরুল কায়েস
৬)মাহমুদুল্লাহ রিয়াদ
৭)মেহেদি হোসেন মিরাজ
৮)মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
৯)মোস্তাফিজুর রহমান
১০)রুবেল হোসেন
১১)নাজমুল ইসলাম অপু

ভারত একাদশ:
১)রোহিত শর্মা(অধিনায়ক)
২)শেখর ধাওয়ান
৩)আমবাটি রাইডু
৪)মহেন্দ্র সিং ধোনি
৫)দিনেশ কার্তিক
৬)কেদার যাদব
৭)রবীন্দ্র জাদেজা
৮)ভূবনেশ্বর কুমার
৯)কূলদীপ যাদব
১০)যুজবেন্দ্র চাহাল
১১)জসপ্রিত বুমরাহ