টুর্নামেন্ট শুরুর ঠিক আগে পেয়েছিলন দুঃসংবাদ, চিড় ধরা পড়ে বুকের পাঁজরের নয় নম্বর হাড়ে। আশঙ্কা দেখা দেখিয়েছিল দেশে ফিরে আসার। বেশ চিন্তাভাবনা করে, টিম ম্যানেজম্যান্ট ও ফিজিওর সাথে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিস্তর আলোচনা করে থেকে যান দুবাইতে। তার এই থেকে যাওয়ার সিদ্ধান্তের কারণেই এখনো এশিয়া কাপে টিকে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
বলা হচ্ছে মুশফিকুর রহিমের কথা। আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার টের পাওয়া চোটের কারণে যে সংশয় দেখা দিয়েছিল মুশফিকের খেলা নিয়ে, সেটি নিজের ব্যাটেই দূর করেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। পাঁজরের ব্যথার কারণে প্রতিটি ম্যাচেই খেলছেন বুকে টেপ পেঁচিয়ে, দলকে উদ্ধার করছেন কঠিন বিপদ থেকে।
চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত বাংলাদেশের খেলা ৫ ম্যাচের মধ্যে ৪টিতে ছিলেন মুশফিক। বিশ্রামে ছিলেন আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে। সে ম্যাচে বিব্রতকর হারে মাঠ ছাড়ে বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের বিপক্ষে একাদশে ফেরেন মুশফিক, কিন্তু হাসেনি তার ব্যাট। আউট হন ২১ রান করে, জিততেও পারেনি বাংলাদেশ দল।ন
টুর্নামেন্টে বাংলাদেশ দলের হেরে যাওয়া ম্যাচ এ দুটিই। দেশসেরা ওপেনার তামিম ইকবালের ক্ষেত্রে বলা হয়ে থাকে, তামিমের ব্যাট হাসলে, হাসে বাংলাদেশ। কিন্তু এবারের এশিয়া কাপে শুরুর ম্যাচ থেকেই ছিটকে যান তামিম। ফলে শূন্যতা দেখা দেয় ব্যাটিং অর্ডারে, টপঅর্ডার ব্যর্থ হয় প্রতিটি ম্যাচে।আজও হাল ধরবেন মুশফিক!




