বাংলাদেশ দল ক্রমাগত উন্নতির কারনে শেষ চারবারের মধ্যে তিনবারই ফাইনালে উঠল। তবে দুঃখের খবর প্রতিবারই টাইগাররা হেরেছে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন.

গতকালকের ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বিশেষ ম্যাচ । কেননা গতকালই ওডিআই ফর্মেটে পাকিস্থানের বিপক্ষে প্রথম জয় পেয়েছে মাশরাফিরা। কাল তাই আগের সব ফাইনালের দুঃখ ঘুচাতে চায় টাইগারটা।

দুবাইয়ে আগামীকাল (শুক্রবার) এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। এদিনই নিশ্চিত হবে এবার এশিয়ার শ্রেষ্ঠত্ব কারা অর্জন করবে। শিরোপার লড়াইয়ে এদিন মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ‍দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

এই ম্যাচে বাংলাদেশ দলের সেরা দুই খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামবে। এশিয়া কাপের ফাইনালে ভারতের মত প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তির বিপক্ষে খেলা সহজ হবে না মোটেও। শিরোপা জয়ের এই মহারণে তাই একাদশ নির্বাচনটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রতিটা জায়গায় সঠিক প্লেয়ার রাখাটাই এখন টিম ম্যানেজমেন্টের অন্যতম চ্যালেঞ্জ।

বুধবার পাকিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। এই কারণে শেষ মুহূর্তে কেউ ইনজুরিতে না পড়লে ফাইনাল ম্যাচে একাদশে হয়তো পরিবর্তন আনবে না বাংলাদেশ।

তবে সবমিলিয়ে জমজমাট ম্যাচ হবে, এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনালে। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেখানে যেকোনো কিছুই ঘটতে পারে। তারপরও আপনাকে মাথায় রাখতে হবে, ভারত বিশ্বের অন্যতম সেরা দল। তাই সবদিক মিলিয়েই ভারসাম্যপূর্ণ একাদশ নিয়েই মাঠেই নামতে চাইবে টাইগাররা। আসুন এবার দেখে নেই ফাইনালের সম্ভাব্য একাদশ।

ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ

১) লিটন দাস
২) সৌম্য সরকার
৩) মোঃ মিথুন
৪) মুশফিকুর রহিম
৫) ইমরুল কায়েস
৬) মাহমুদুল্লাহ রিয়াদ
৭) মমিনুল/ আরিফুল
৮) মেহেদি হোসেন মিরাজ
৯) মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
১০) মোস্তাফিজুর রহমান
১১) নাজমুল ইসলাম অপু/রুবেল