গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ ২০১৮। এ টুনামেন্টে সবচেয়ে ফেবারিট ভাবা হয়েছিল পাকিস্তানকে অথচ সেই পাকিস্তান ভারতের কাছে বার বার নাস্তানাভুত হয়েছে ।গতকাল বাংলাদেশের কাছে সেই একই অবস্থা পাকিস্তানের ।বাংলাদেশর কাছে ৩৭ রানে পারাজিত হয় পাকিস্তান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আঙুলের চোটের কারণে সাকিবের খেলা নিয়ে ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত পুরোপুরি ফিট না হয়েও মাঠে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার। চোট ছিল তামিম ইকবাল, মুশফিকেরও। মুশফিক খেলে গেলেও তামিমকে দেশি ফিরতে হয় প্রথম ম্যাচের পরই। আর সাকিবের আঙুলের অবস্থা এতটাই ভয়াবহ যে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালেও মাঠে নামতে পারেননি। এতকিছুর পরেও লড়াই করে মাশরাফিরা এখন ফাইনালে।
গত চার আসরে এ নিয়ে তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। এবার কী হবে একটা ট্রফির স্বপ্ন পূরণ?টাইগার অধিনায়কের মুখে অবশ্য অন্য কথা।
‘একের পর এক প্লেয়ার হারাচ্ছি। কনসার্ট ছিল, মুশফিক খেলবে কিনা। ওইভাবে ও খেলছে এবং পারফর্ম করছে। ওদেরকে দেখেও অনেক কিছু শেখার আছে। আমার কাছে তো, সত্যিকার অর্থে তামিম যখন ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমে গেছে তখনই এশিয়া কাপ জিতে গেছি। অতএব আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
পুরো আসরেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা ফ্লপ। ফাইনালের আগে দলের জন্য এটা কতটা উদ্বেগের?‘প্রত্যেকটা ম্যাচই তো উদ্বেগ নিয়ে নেমেছি। প্রত্যেকটা ম্যাচই দেখেন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ফাইনাল ম্যাচই ছিল আমাদের। সব সময় মিডল অর্ডারের উপর প্রেসার পড়লে কঠিন। আবার সব সময় যে ওরাই সাকসেস হবে তাও না।
আমরা এখনো আশা করছি, টপ অর্ডার ক্লিক করবে। আর যদি নাও করে এটা নিয়ে আলাদা করে ভেবে আমার মনে হয় না লাভ আছে। যা হওয়ার তাই হবে। এখন টুর্নামেন্টের ভেতরে কিছু করারও নাই যে, টেকনিক্যালি কিছু কাজ করার সময়ও আমাদের হাতে নাই।’ বলছিলেন মাশরাফি।
ফাইনাল ম্যাচে বাড়তি একজন স্পিনার খেলা খেলানোর চিন্তা আছে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘সাকিব থাকলে তো কোনো চিন্তাই ছিল না। আমরা চেষ্টা করছি কীভাবে কী করা যায়।’
উল্লেখ্য,আগামীকাল ২৮সেপ্টম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশ এশিয়াকাপের ফাইনালে মাঠে নামবে । খেলাটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে।খেলাটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন,মাছরাঙা টিভি,গাজীটিভি।




