সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক তিক্ততার উচ্চ পর্যায়ের দিকে। আর সেই পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র সম্পর্কে আবারও নেতিবাচক মন্তব্য করলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বর্তমান প্রেসিডেন্ট ড.হাসান রুহানি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে হাসান রুহানি বলেন, ‘আমেরিকা বিচ্ছিন্ন একটি দেশ। এছাড়া দেশটি এখন সব দেশের দুশ্চিন্তার প্রধান কারণ।’

হাসান রুহানি পাশাপাশি আরো যোগ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কোনো হুমকিকে ভয় পাওয়ার কিছু নেই। এটা আজ
সবার কাছে পরিষ্কার যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার থেকে বিচ্ছিন্ন এক ব্যক্তি। আর তার সাথেসাথে সম্প্রতি যুক্তরাষ্ট্রও একা হয়ে পড়েছে।’

প্রেসিডেন্ট রুহানি বলেন, সম্প্রতি সময়ে ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় পার করছে যুক্তরাষ্ট্র। দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে দুই ক্ষেত্রেই এখন এমন অবস্থার মুখোমুখি যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন সরকার তার মিত্রদের সমর্থন পর্যন্ত হারিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রকে চরম সতর্ক করে রুহানি আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে আমাদের কোনো ব্যাপারে নাক না গলালেও চলবে। বিশ্ব নেতারাও আজ আর ট্রাম্পের কোনো মতামতের সঙ্গে একমত নয়।’ কেবলমাত্র খারাপ কাজের জন্য বিখ্যাত কিছু দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে।

উল্লেখ্য যে, জাতিসংঘের সাধারন সম্মেলনে একপ্রকার বাকযুদ্ধ লেগে যায় হাসান রুহানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে। ঠিক এর একদিন পর সংবাদ সম্মেলন করে হাসান রুহানি এসব কথা বলেন।