মায়ের বুকে দুধ না এলে- সন্তান ডেলিভারির পর আমরা যখন মাকে দেখতে যাই, মায়ের প্রথম অভিযোগ থাকে, বাচ্চা দুধ পাচ্ছে না। সত্যিকার অর্থে ব্যাপারটা কতোটুকু সত্য তা আগে দেখতে হবে। স্তন পরীক্ষা করে দেখতে হবে তার বুকে দুধ আসছে কি না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
যদি দুধ না আসে তাহলে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। সেক্ষেত্রে প্রথমে যে দুধটা আসে ( শাল দুধ) পরিমাণে যদিও কম বাচ্চার জন্য যথেষ্ট। তখন আমরা মাকে কাউন্সিলিং করি বাচ্চাকে বারে বারে দুধ খাওয়ান।
যদিও বা দুধ এখন কম আসছে তবে এটা নবজাতকের জন্য যথেষ্ট। তবে দেখা যাবে তিনদিনের মধ্যে এতো দুধ আসছে, বাচ্চা হয়তো একটা স্তন চুষছে, অন্য স্তন কনজাস্টেড হয়ে যাচ্ছে।
এই ব্যাপারটাতে কাউন্সিলিং খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, মাকে শিখিয়ে দেওয়া বাচ্চাকে সে কীভাবে খাওয়াবে। যেটাকে আমরা বলি পজিশন এবং এটাচমেন্ট। বাচ্চা কীভাবে কোলে নিবে, স্তন বাচ্চার মুখে কতোটুকু থাকবে, বাচ্চা কীভাবে চুষছে, কোন শব্দ হচ্ছে কি না এই বিষয়গুলো দেখা খুব গুরুত্বপূর্ণ।
প্রথম যারা মা হন তারা এ বিষয়গুলো বুঝেন না এবং পারেন না। না পারার কারণে হয়তো বাচ্চাকে বারবার স্তন দিলেও বাচ্চা দুধ পায় না। বাচ্চা কয়েকবার হয়তো চেষ্টা করলো।




