কের যত্ন নেবার জন্য সবচাইতে ভালো সময় হলো রাত। এ সময়ে আপনি যা-ই ত্বকে প্রয়োগ করবেন সেটাই সারারাত ধরে ত্বক শোষণ করবে। রাতের বেলায় ত্বকে রাসায়নিক কোনও ক্রিম প্রয়োগ না করে বাসায় ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
নিজ হাতে তৈরি করা মিশ্রণ প্রয়োগ করাই শ্রেয়। প্রতি রাতে অথবা সপ্তাহে অন্তত ৩ দিন রাতে এই ক্রিম ব্যবহার করা উচিৎ।
উপাদানঃ
এক টেবিল চামচ সাদা ভিনেগার দুই টেবিল চামচ অলিভ অয়েল এক টেবিল চামচ পানি/গোলাপ জল
প্রস্তুতিঃ
সব উপকরন একটি পাত্রে নিন এবং মেশান। ফুটন্ত গরম পানিভর্তি একটা পাত্রের ওপর এই মিশ্রণটি নিন। সাবধানে নাড়ুন। বেশি গরম করার দরকার নেই। সবগুলো উপাদান মসৃণভাবে মিশে যাওয়া পর্যন্ত পানির ওপরে রাখুন। নামিয়ে ঠাণ্ডা করুন। অনুপাত ঠিক রেখে বেশি করে তৈরি করে রাখতে পারেন। ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন কাজে আসবে। সপ্তাহখানেক ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন তরল এই ক্রিম।
ব্যবহারঃ
ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করুন। মুখ শুকিয়ে নিয়ে ত্বকে এই ক্রিম প্রয়োগ করুন।
ওপর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ম্যাসাজ করে ত্বকে মিশিয়ে নিন। গলা, হাত এবং পায়েও ব্যবহার করতে পারেন। তবে এই ক্রিম দিয়ে অবশ্যই দিনের বেলা বাইরে যাবেন না। এতে ত্বক কালো এবং চটচটে দেখাবে।
উপকারিতাঃ
ত্বক পরিষ্কার করতে এবং ব্রণ কমাতে সাহায্য করে ভিনেগার। অলিভ অয়েল ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।ত্বকের আর্দ্রতা রক্ষা করে এবং সারাদিনের ক্ষতিপূরণে সাহায্য করে।




