বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপে বসবাস করতে পাড়ি জমান লাখ লাখ লোক । তার মধ্যে অন্যতম দেশ ইতালি যোখানে অসংখ্য বিদেশিদের দেখা যায় । এবার এসব প্রবাসীদের জন্য বিশাল এক দুঃসংবাদ দিচ্ছে ইতালি সরকার । জানা গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ইতালিতে অবস্থানরত প্রবাসীদের জন্য কঠোর হলো ইতালি। অভিবাসীদের জন্য নতুন ডিক্রি পাস করেছে সরকার। এর ফলে এখন সহজেই অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করা যাবে।
বহুল আলোচিত অভিবাসী ইস্যুতে প্রস্তাবিত আইনটি মন্ত্রী পরিষদে অনুমোদন দেয়া হয়েছে। এখন এটার চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে।
নতুন এই আইনের কারণে এখন অভিবাসীদের বিপাকে পড়তে হবে। কারণ ইতোমধ্যেই যারা ইতালির নাগরিকত্ব পেয়েছেন তারা যদি ধর্ষণ বা যৌন হয়রানির মতো ভয়াবহ অপরাধ করেন তবে তাদের নাগরিকত্বও বাতিল হতে পারে। আগে কোন অভিবাসী এ ধরনের কোন অপরাধ করলে দীর্ঘ আইনি জটিলতার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হতো।
নসতুন এ আইনের ব্যাপারে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, এই প্রক্রিয়াকে ইতালিকে নিরাপদ রাখার আরো এক ধাপ উন্নতি বলে উল্লেখ করেছেন। সালভিনি বলেন, এই ডিক্রি জারির কারণে এখন থেকে কোন অভিবাসী মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকলে তার আবেদন বাতিল করে দেয়া হবে।
এর আগে এতদিন পর্যন্ত মানবিক কারনে অনেক আবেদন গ্রহন করা হতো। বর্তমান থেকে বিশেষ আবেদন হিসেবে সীমিত আকারে গ্রহণ করা হবে। আবেদনকারী ছোট খাট অপরাধ করলেও তার আবেদন দ্রুত বাতিল করে দেয়া হবে।তবে নতুন এ আইনে ইতালির নাগরিকরা অনন্দ প্রকাশ করেছে। কেননা অােগের থেকে অপরাধ গুলো কমে যাবে অনেক।




