গতকাল সোমবার সম্প্রতি গঠিত জাতীয় ঐক্যকে পথহারা পাখিদের জোট বলে মন্তব্য করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘জাতীয় ঐক্য পথহারা পাখিদের জোট’। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গতকাল ব্রহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আশুগঞ্জ উপজেলা শাখার সম্মেলনে তিনি এ মন্তব্য বলেন।
তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের প্রণীত সংবিধান সাম্প্রদায়িক জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল। তিনি জনগণকে রাষ্ট্রের মালিক মনে করেন। আর বদরুদ্দোজা চৌধুরীর আদর্শিক নেতা জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। জামায়াত তো জনগণকে রাষ্ট্রের মালিক মানেন না। এজন্যই সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্র সাংর্ষিক হওয়ায় তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এখন কামাল সাহেব ও বি চৌধুরী একসঙ্গে জোট করে কে কোনটি মানবেন?’
শাহরিয়ার কবির বলেন, ‘বিএনপি যতবারই ক্ষমতায় গিয়েছে ততবারই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। তাই আগামী নির্বাচনেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলকে ভোট দিতে হবে।’
উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ডা. মোবারক আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সাধারণ সম্পাদক ডা. নুশহাত জাহান শম্পা।
এ সময় বক্তব্য দেন- করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিটন দেব, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. ছফিউল্লাহ, যুগ্ম-আহ্বায়ক আবু নাছের আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা হেবজুল বারী, সিপিবি নেতা ইকবাল হোসেন, উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক শাহীন সিকদার, যুবলীগ নেতা মো. মোশারফ মুন্সী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে ডা. মোবারক আলী চৌধুরীকে সভাপতি, শাহীন সিকদারকে সিনিয়র সহ-সভাপতি, মো. মোশারফ মুন্সিকে সাধারণ সম্পাদক, মারুফ আহম্মেদ রনিকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উজ্জল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির কমিটি ঘোষণা করা হয়।




