২৫০ রান টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অাফগানদের ২ উইকেট নিয়ে চেপে ধরে বাংলাদেশ পরে সাহাজাদ ও হাসমাতুল্লাহর জুটিতে ভাল অবস্তানে চলে যায় আফগানরা শেষের দিকে২ ওভারে আফগানদের দরকার ছিল ১৯ রান ।সাকিব ৪৯ তম ওভারে ১১ রান দিলে শেষ ওভারে আফগানদের প্রয়োজন ছিল ৮ রান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মুস্তাফিজের শেষ ওভারের কারিশমায় উত্তেজনা পূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের দেয়া ২৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানদের ইনিংস থেমেছে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রানে।

এদিকে , শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ৮ রান। হাতে চার উইকেট আর স্বীকৃত ব্যাটসম্যান থাকায় কাজটা কঠিন ছিল না তাদের।বল করতে আসলেন টাইগার মোস্তাফিজ।

প্রথম বলে দুই রান নেয়ার পরের বলেই কাটারে পরাস্ত রাশিদ। ঠিক পরের বলে রাশিদের আউটে প্রান্ত বদল করা শেনওয়ারির ব্যাট থেকে আরও এক রান, সদ্য ক্রিজে আসা গুলবাদিন নাইব, তিনি ক্রিজে এসে পড়লেন মুস্তাফিজের কাটারের মুখে।

ওভারের চতুর্থ ও পঞ্চম বল খেলে মাত্র ১ রান আদায় করতে পারলেন তিনি। শেষ বলে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৪ রানের। স্ট্রাইকে থাকা শেনওয়ারিকে ব্যাটে বলে সংযোগ করতেই হত। কিন্তু লেন্থ থেকে লাফিয়ে ওঠা কাটারে পরাস্ত হন এই আফগান ব্যাটসম্যান, সেই সাথে স্বপ্নের এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে আসগার আফগানের দল।

উত্তেজনায় ভরা শেষ ছয় বলের লড়াইটা অবশ্য মুস্তাফিজই জিতেছে। মাত্র ৮ রান রক্ষা করে বাংলাদেশকে ৩ রানের জয় এনে দিয়েছেন তিনি। স্বভাবতই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজ বন্দনার স্রোত বয়ে চলছে।

স্রোতে গা ভাসিয়ে মুস্তাফিজকে স্মরণ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্স। টুইটারে মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘মুস্তাফিজ শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করেছে, বাংলাদেশকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছে সে।’

জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর টুইটারে টানটান উত্তেজনার এই ম্যাচের শেষ মুহূর্ত নিয়ে লিখেছে, ‘শেষ বলে চার রান দরকার ছিল, শেনওয়ারি ব্যাট ঘুরাল এবং তাঁর হাত ফসকে গেল ব্যাট! মুস্তাফিজ করে দেখিয়েছে, বাংলাদেশের হয়ে। আরেকটি উত্তেজনায় ভরা ম্যাচ হয়ে গেল, যেখানে ফের আফগানিস্তানকেই হারতে হল।’

আরেক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকউইজের সাংবাদিক বেন জনস তাঁর টুইটারে মুস্তাফিজের পারফর্মেন্সের প্রশংসা করে লিখেছেন, ‘ওয়ানডেতে মুস্তাফিজ আজই সবচেয়ে কম রান দিয়েছে। দল ছিটকে পড়ছে টুর্নামেন্ট থেকে, পায়ে পেশির টান নিয়ে আজ সে যা করে দেখাল, তা এক কথায় অসাধারণ।ে

এদিকে,মুস্তাফিজ পায়ে ব্যাথা অনুভব করছিল গতকাল।মোস্তাফিজ ব্যাথা অনুভব করলেও পরে ব্যাথা কমে গেছে টাইগার ভক্তদের কোন দুশ্চিন্তার কারণ নেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মোস্তাফিজ।