এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের বিপক্ষে প্রথমে টস জিতে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করেছে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রান। লক্ষ্যমাত্রা ২৫০ রানের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মোহাম্মদ মিঠুনের উইকেট পড়লে মাঠে নামে মুশফিকুর রহিম। কিন্তু শেষ-মেষ ৩৩ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। ইমরুল কায়েসের ভুল কলে সাড়া দিতে গিয়ে রান আউট হন মুশফিকুর রহিম।

তবে, দুর্দান্ত খেলতে থাকা মুশফিকুর রহিমের আউট নিয়ে রয়েছে বিতর্ক। রিভিউতে স্পষ্ট দেখা যাচ্ছে রশিদ খানের হাত স্ট্যাম্পে আঘাত হানার আগেই স্ট্যাম্প ভেঙে যায়।

কয়েকদফা রিভিউ দেখেও আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার শন জর্জ। সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ রিতিমতো প্রশ্ন ছুড়ে দিচ্ছে, ‘সত্যিই কি আউট হয়েছিল মুশফিক?’

উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, রান আউটের নতুন নিয়ম অনুযায়ী সত্যিই আউট হয়েছিল মুশফিক। বর্তমান নিয়মানুযায়ী বল হাতে থাকলে শরীরের যেকোনো যায়গার আঘাতে উইকেট ভাঙলে ব্যাটসম্যান আউট হয়ে যাবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ পাশাপাশি আফগানিস্তানের জন্যও টিকে থাকার লড়াই আজ। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানরা হেরেছে পাকিস্তানের কাছে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় জরুরি দুই দলের জন্যই।