এশিয়া কাপের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও বাংলাদেশ একের পর এক হারতে শুরু করেছে বাংলাদেশ গত ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের কাছে বিশাল ব্যাবধানে হেরেছে বাংলাদেশ ।অার শেষ চারে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বড় ব্যাবধানে । আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ইতিমধ্যে আজকের ম্যাচের টস সম্পূর্ন হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি।

জিতলে সম্ভাবনা থাকবে ফাইনালে যাওয়ার। আর হারলে পাকিস্তানের বিপক্ষের ম্যাচ শেষেই নিতে হবে বাড়ি ফেরার প্রস্তুতি। আফগান স্পিনাররা চোখ রাঙাচ্ছে আজও।

তবে অধিনায়ক মাশরাফী হাল ছাড়ার পাত্র নন। জানিয়ে দিয়েছেন, এখনও সুযোগ আছে ফাইনালে যাওয়ার। সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘আমাদের কামব্যাক করার সুযোগ আছে। আফগানিস্তানের বিপক্ষে যদি জিততে পারি, তাহলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ফিফটি-ফিফটি হয়ে যাবে। বলতে পারেন, সেক্ষেত্রে আমাদের ভালো সম্ভাবনাই থাকবে। দেখা যাক।’

গুরুত্বপূর্ন সেই ম্যাচকে সামনে রেখে আজ বিকেল ৫.৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ বনাম আফগানিস্তান। আবুধাবির স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাড়া, ও স্টার স্পোর্টস-২।

বাংলাদেশ একাদশে আছে ২ পরিবর্তন। খেলছেন না রুবেল ও মোসাদ্দেক।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশঃ

লিটন কুমার, নাজমুল হাসান শান্ত, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, ও মোস্তাফিজুর রহমান।