ভারতের কেরালা রাজ্যে সন্ন্যাসিনী ধর্ষণের অভিযোগে এক বিশপকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিশপের নাম ফ্র্যাংকো মুলাক্কাল (৫৪)।টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিশপ ফ্র্যাংকো মুলাক্কাল এ অভিযোগ অস্বীকার করেছেন। তাকে আজ শনিবার আদালতে হাজির করা হবে।

ফ্র্যাংকো মুলাক্কাল পাঞ্জাবের জলন্ধারের রোমান ক্যাথলিক চার্চের বিশপ।

সন্ন্যাসিনীর অভিযোগ, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে ওই বিশপ তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে।