প্রস্রাবের রঙ হলুদ হওয়া বেশ কিছু রোগের সংকেত দেয়। আমাদের শরীরে কিছু সমস্যা দেখা দিলে তার প্রথম আভাস আমরা প্রস্রাবের রঙ দেখেই বুঝতে পেরে থাকি। হলুদ প্রস্রাব হলে একদম প্রথমে আমাদের প্রচুর পরিমানে পানি খাওয়া উচিত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তার পরেও যদি হলুদ প্রস্রাব হয় তাহলে ডাক্তার দেখানো অতি আবশ্যক। কিন্তু অনেক সময় খুব কড়া ওষুধ খেলে তার ফলে আমাদের প্রস্রাবের রঙ হলুদ হয়ে যায়। তাই সব সময়ে প্রস্রাবের রঙ হলুদ হওয়া মনে কিছু সাংঘাতিক হয়েছে শরীরে এমন কিন্তু না।
ডিহাইড্রেশন: খুবই কম পরিমানের পানি খাওয়ার ফলে আমাদের প্রস্রাবের রং হলুদ হতে পারে। ডিহাইড্রেশন হলে আমাদের উচিত প্রচুর পরিমানে পানি খাওয়া। অনেক কারণে ডিহাইড্রেশন হতে পারে যেমন খুব বেশি বমি হলে, খুব চিন্তা বা ক্লান্তি অনুভব করলে, খুব ঘাম হলে ইত্যাদি। আমাদের পানি খেয়ে তারপর শরীরে পানির পরিমান বাড়ানো অতন্ত প্রয়োজনীয়। কারণ আমাদের শরীরে পানির পরিমান কমে গেলে আমাদের প্রস্রাব হলুদ হয়ে যায়।
হেপাটাইটিস: হেপাটাইটিসের ফলেও আমাদের প্রস্রাবের রং হলুদ হতে পারে। সাধারণত লিভার ফুলে গেলে হেপাটাইটিস হয়ে থাকে। হেপাটাইটিস ভাইরাল ইনফেকশনের থেকেও হতে পারে। অনেক সময় খুব বেশি পরিমানে মদ খেলে সেইটা হেপাটাইটিস রোগে পরিনিত হতে পারে।




