প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমাতে মফস্বল এবং গ্রাম এলাকায় সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন । শেখ হাসিনা নগরীতে এমন উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চান যাতে করে মানুষ সকালে এসে কাজ করে বিকালে ফিরে যেতে পারে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবির ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন ধানমন্ত্রী বলেন, ‘রাজধানীর ওপর যেন চাপ কমে সেই চেষ্টা করা হচ্ছে।’ গ্রামগুলোকে আরো উন্নত করতে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছানো হবে।… গ্রামেও যেন মানুষ উন্নত বাড়িঘর করতে পারে সেজন্য ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে।’

ঢাকাকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, ‘পুরো ঢাকাজুড়ে আমরা সার্কুলার রোড করবো, এই সার্কুলার রোড হবে মাটিতে নয় আকাশজুড়ে, এলিভেটেড এক্সপ্রেস হবে। ঢাকা অত্যাধুনিক শহর হিসেবে গড়ে উঠবে।’