আগামীকাল ১৫ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। এশিয়া কাপের ১৪ তম আসরের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার সঙ্গে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশ্র জন্য প্রথম সুখবরটা বয়ে এনেছিলেন দিনেশ চান্ডিমাল। আঙুলের চোট কাটিয়ে উঠতে না পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না তাঁর। দ্বিতীয় সুখবরটা নিয়ে আসলেন দানুষ্কা গুনাতিলকা। অনুশীলনে পিঠে চোট পাওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার।
জানা গেছে তাঁর জায়গায় আরেক ব্যাটিং অলরাউন্ডার শেহান জয়াসুরিয়াকে দলে টেনেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের আগে এ নিয়ে দুই দফা চোটের থাবায় জর্জরিত হলো শ্রীলঙ্কা দল। সংযুক্ত আরব আমিরাতে কাল থেকে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট।
তাছাড়া তাঁর আগে দুই দফা চোটের থাবা নিঃসন্দেহে লঙ্কানদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। চন্ডিকা হাথুরুসিংহের গোছানো দল হঠাৎ করেই কিছুটা এলোমেলো হয়ে পড়ার সুবিধাটা কী নিতে পারবে বাংলাদেশ?
আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে মাশরাফি বিন মুর্তজার দল। এর জন্য তাঁর অনুপস্থিতি নিশ্চিতভাবেই লঙ্কানদের জন্য বেশ বড় আঘাত।





