কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টার্নাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আব্দুল জলিল চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন- কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অর্থপেডিক্স ও সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, সহযোগী অধ্যাপক তারেক রেজা ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুনন্নেসা আহমেদ।

বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, কারা-কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার পাঁচ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।