আফগানিস্তানের সবচেয়ে শক্তিশালী ও দুর্ধর্ষ জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন। তালেবান গোষ্ঠীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিন রোগে ভোগার কারণে তিনি মারা গেছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এদিকে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সংগঠনটির শরিক গোষ্ঠী আফগান তালেবানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে এক বিবৃতিতে।
বিবৃতিতে জানানো হয়, কয়েক বছর ধরে অসুস্থতায় ভোগার পর জালালুদ্দিন হাক্কানির মৃত্যু হয়েছে। তবে কবে এবং কোথায় তিনি মারা যান তা জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘তারুণ্যে আল্লাহর ধর্ম রক্ষার জন্য তিনি মহা সংগ্রাম চালিয়ে গেছেন। আর জীবনের শেষের বছরগুলোতে দীর্ঘকালীন রোগে ভুগেছেন।’
আফগানিস্তানের একজন গুরুত্বপূর্ণ জঙ্গি নেতা ছিলেন জালালুদ্দিন। তাঁর সঙ্গে তালেবান ও আল-কায়েদা উভয় জঙ্গি সংগঠনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
সাম্প্রতিক বছরগুলোয় আফগানিস্তানে বহু সুসংগঠিত হামলার পেছনে ছিল হাক্কানি নেটওয়ার্ক। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ওপরও তারা হামলা চালিয়েছে।
হাক্কানির মৃত্যু নিয়ে বেশ কয়েক বছর ধরেই গুজব প্রচলিত রয়েছে৷ ২০১৪ সালেও একবার দাবি করা হয়েছিল, জালালুদ্দিন মারা গেছেন। সে সময়ও কারণ হিসেবে তার অসুস্থতাকেই দেখানো হয়েছিল৷ তবে পরে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কথা গুজব বলে উড়িয়ে দেওয়া হয়৷




