প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেফতার করা যথার্থ বলে মন্তব্য করেছেন।মার্কিন সংবাদমাধ্যম রিয়েল ক্লিয়ার পলিটিকসে লেখা এক নিবন্ধে তিনি লিখেন শহিদুল আলমকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি সহিংসতায় উসকানি দিয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তিনি বলেছেন, গত মাসে সড়ক নিরাপত্তার দাবিতে ছাত্র বিক্ষোভের সময় শহিদুল আলম গুজব ছড়িয়ে সহিংসতায় উসকানি দিয়েছেন। । জয় বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ দ্রুত সহিংসতায় রূপ নেয়। এ ভয়ঙ্কর পরিবর্তনের জন্য দায়ীদের অন্যতম বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম।’৫ আগস্ট নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় খ্যাতিমান আলোকচিত্রী ও পাঠশালার প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে।
তিনি উসকানি দিতে পেরেছেন কারণ তার সেলিব্রেটি ইমেজ রয়েছে। উসকানির পরও তার পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে সরব তৎপরতা লক্ষ্য করা গেছে।জয় লিখেছেন- ঢাকায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পর দুঃখভারাক্রান্ত ছাত্ররা সড়ক দখলে নিয়ে সড়ক নিরাপত্তার দাবি তুললে সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে হ্যাঁ-সূচক সম্মতি দেয়। সরকার ট্রাফিক আইন জোরালো ও অনিয়ন্ত্রিত যান চালানোর দণ্ড বাড়ানোর প্রতিশ্রুতি দিলে অল্প সময়েই বিক্ষোভ সফলতা পায়।
কিন্তু বাংলাদেশের বিরোধী দলের নেতারা এ সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মীরা কখনও কখনও ছাত্রদের পোশাক পরে ছাত্রদের বিক্ষোভের মধ্যে অনুপ্রবেশ করে। তবে বিএনপির উসকানি বেশিদূর অগ্রসর হতে পারেনি বলেও ওই নিবন্ধে দাবি করেন জয়। ওই নিবন্ধে জয় আরও লিখেছেন- বিএনপির সঙ্গে এ খেলায় অংশ নেন শহিদুল আলম।আর সে কারণে সঠিকভাবেই তাকে গ্রেফতার করা হয়।




