আগামী ১৫ সেপ্টম্বর এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আরব অমিরাতে।আজ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ অনেকটা হুট করেই আজ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে বিসিবি। সেই দল থেকে বাদ দেওয়া হয় সাব্বিরকে। আর সাব্বিরের ব্যাপারে আজ আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন পাপন।

পাপন বলেন ,’যে জিনিসটা করা উচিত না একটা খেলোয়াড়ের, আমরা মনে করি সে যদি বারবার সেটা রিপিট করতে থাকে শাস্তি দেওয়ার পরেও তখন তো আমাদের সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো পথ নাই।

এ সময় পাপন আরও বলেন ,চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে একটাই। ন্যাশনাল টিমে নাই। ওর জন্য জাতীয় দল বন্ধ। সে জাতীয় দলে খেলতে পারবে না। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি কেউ খেলতে না পারে এর চেয়ে বেশি আর কি করতে পারব আমরা বলেন।এভাবেই ক্ষোবের সাথে কথাগুলো বলেন পাপন।

উল্লেখ্য, আগামী মাসের ১৫ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে টাইগাররা।