বাংলাদেশ থেকে লাখ লাখ লোক জীবনের তাগিদে বিদেশে পাড়ি জমান।তার মধ্যে আরব দেশগুলোতে বেশি সংখ্যাক বাংলাদেশিকে দেখা যায়,তার মধ্যে সৌদি আরব ,কাতার, আরব আমিরাতে পাড়ি জমান ।সেখানে গিয়ে নানা ধরনের কাজ করেন ।আবার অনেক বাংলাদেশিরা ব্যাবসা করেন ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরব আমিরাতে দীর্ঘ ৬ বছর ভিসা বন্ধ থাকায় দেশীয় শ্রমিকের অভাবে লোকসান গুনছেন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা।মঙ্গলবার দেশটির আজমানে বাংলাদেশি মালিকানাধীন তাহজিল সার্ভিস উদ্বোধনকালে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ এ কথা জানান।

সংক্ষিপ্ত আলোচনা সভায় আবু মোহাম্মদ আবদুল্লাহ জাবেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ড. রফিক আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. জামাল ফারুক জিবরেল মাহমুদ। আমিরাতে শিগগিরই আবারও ভিসা চালু হবে এমন আশায় নতুন করে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান চালু করছে বলেও জানান বক্তারা।

এদিকে, কয়েকবার আরব অমিরাত সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ঘোষনা দিলেও তা আর নেয়া হয়নি।