ভারতীয় জাতীয় ক্রিকেট দলে তারকার অভাব নেই। সেই তারকা খেলোয়াড়দের মাঝে একজন হলেন দীনেশ কার্তিক। তাকে সব সময় আলোচনায় না পাওয়া গেলেও এবার তিনি এসেছেন আলোচনায় তবে সেটা তার স্ত্রীর মাধ্যমে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এশিয়ান গেমসের স্কোয়াশ ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতেছেন দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকল। আর তার পরেই ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিককে কটাক্ষ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক কার্তিক এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর স্ত্রীর ক্রিকেট নিয়ে সেরকম উৎসাহ নেই। কদাচিৎ মাঠে গিয়ে ক্রিকেট দেখেন।

ইংল্যান্ডে গিয়ে কার্তিক কেমন পারফরম্যান্স করছেন, তা হয়তো দীপিকার কানেও পৌঁছয়নি। কারণ কার্তিকরা যখন লন্ডনের মাটিতে ইংলিশ বোলারদের সামলানোর জন্য লড়ছেন, তখন এশিয়ান গেমসের স্কোয়াশ থেকে পদক জেতার জন্য নিজেকে তৈরি করতেই ব্যস্ত ছিলেন কার্তিকের স্ত্রী। এশিয়ান গেমস থেকে খালি হাতে ফেরেননি দীপিকা। জাকার্তায় নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত থাকায় স্বামীর কথা হয়তো বেশি ভাবতেও পারেননি তিনি।

স্ত্রী বিদেশ থেকে ব্রোঞ্জ জিতলেও কার্তিক ইংল্যান্ডে গিয়ে ভাল খেলতে পারেননি। ভারত সিরিজে পিছিয়ে রয়েছে। চতুর্থ টেস্টের দামামাও বেজে গিয়েছে।

স্বামী ব্যর্থ হলেও দীপিকা পাল্লিকল কিন্তু সফল। আর তার পরেই ভারতের এই সফল স্কোয়াশ খেলোয়াড় টুইট করে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সবাইকে। তাঁদের মধ্যে রয়েছেন কার্তিকও। এর পরেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলতে শুরু করেন, দীপিকার ব্রোঞ্জ জয় কার্তিকের কাছে একমাত্র খুশির খবর।