যৌ.ন কেলেঙ্কারি বিষয়ে এখন পর্যন্ত নিশ্চুপ থাকার সিদ্ধান্তে অটল রয়েছেন পোপ। মার্কিন এক কার্ডিনালের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পরেও পোপ তা চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বলে দাবি করেছেন ভ্যাটিকানের এক প্রাক্তন শীর্ষ কর্মকর্তা। তবে পোপ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি এবং তিনি বিষয়টি নিয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এর আগে যুক্তরাষ্ট্রের এক প্রখ্যাত কার্ডিনালের যৌন কেলেঙ্কারিতে নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগে পোপ ফ্রান্সিসের পদত্যাগ দাবি করেছেন ভ্যাটিকানের প্রাক্তন আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো।

তবে পোপ ফ্রান্সিস রোববার জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। পোপ ফ্রান্সিসের আয়ারল্যান্ড সফরের সময় আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো ন্যাশনাল ক্যাথলিক রেজিস্ট্রারসহ রক্ষণশীল মার্কিন ও রোমান ক্যাথলিক আটটি মিডিয়ার কাছে দীর্ঘ ১১ পাতার একটি বিবৃতিতে বোমা ফাটান।

তিনি প্রাক্তন ও বর্তমান ভ্যাটিকান ও মার্কিন চার্চের কর্মকর্তাদের একটি তালিকা উপস্থাপন করে বলেন, ‘এরা কার্ডিনাল থিওডর ম্যাকক্যারিকের যৌন কেলেঙ্কারি সম্পর্কে জানতেন এবং তা ধামাচাপা দিতে চেষ্টা করেন।’

যৌন কেলেঙ্কারির অভিযোগে গত সপ্তাহে পদত্যাগ করেন মার্কিন কার্ডিনাল থিওডর ম্যাকক্যারিক। রক্ষণশীল রোমান ক্যাথলিক গণমাধ্যমকে দেওয়া ১১ পৃষ্ঠার বিবৃতিতে আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো অভিযোগ করেছেন,

কার্ডিনাল থিওডর ম্যাককারিকের যৌন নিপীড়নের বিষয়টি ভ্যাটিকান ও যুক্তরাষ্ট্রের অনেক বর্তমান ও প্রাক্তন চার্চ কর্মকর্তা জানতেন। তিনি এসব ব্যক্তিদের নামের তালিকাও দিয়েছেন।

ভিগানোর অভিযোগ, তিনি ২০১৩ সালেই ম্যাককারিকের যৌন নিপীড়নের বিষয়টি পোপ ফ্রান্সিকে জানিয়েছিলেন। তবে পোপ পুরো বিষয়টি চেপে গিয়েছিলেন। এ ঘটনায় ম্যাককারিকের অবশ্য গত মাসে পদত্যাগ করেছেন।

পোপ ফ্রান্সিসের পদত্যাগ দাবি জানিয়ে ভিগানো বলেন, ‘যারা ম্যাককারিকের নিপীড়নের বিষয়টি গোপন করেছিলেন সেই কার্ডিনাল ও বিশপদের নিয়ে পোপের পদত্যাগ করে প্রথম ভালো একটি উদহারণ সৃষ্টি করা উচিৎ।’

তবে সোমবার আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের পোপ বলেছেন, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। সূত্র: সিএনএন