প্রতিদিন নানান রকমের ঘটনা ঘটে চলেছে আমাদের চারিপাশে। তার কিছু কিছু আমাদের জানা সম্ভব হলেও বেশির ভাগই থেকে যায় অজানা। তবে বর্তমানে অনেক আজব কিছুই শোনা যায় যা আগে শোনা যেত না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পুরুষ হয়ে জন্মালেও তার স্বভাব ছিল নারীদের মতো। আর তাই পরিবার, সমাজ বা কর্মস্থলে তাকে নানাভাবে হতাশ হতে হয়েছে। সবশেষ নিজের নাম, লিঙ্গ পরিবর্তন করে সায়ন্ত ঘোষ এখন হয়েছেন মেঘ সায়ন্ত। এ ঘটনা ঘটেছে ভারতের আলিপুরে।
পুরুষ হিসেবে ২০১১ সালে আইনে স্নাতক পাস করেন সায়ন্ত। আলিপুর কোর্টে প্র্যাকটিস শুরু করেন। কিন্তু প্রতিদিন অপমানের কারণে বাধ্য হয়ে আদালতে যাওয়া ছেড়ে দিয়েছিলেন সায়ন্তন।
শেষে দীর্ঘ পাঁচ বছর পর তিনি লিঙ্গ পরিবর্তন (রূপান্তরকামী) করেন। যে কারণে তিনি কালো কোট একদিন ছেড়ে দিয়েছিলেন এরপর সেই কালো কোর্টকেই নিজের সম্মান প্রতিষ্ঠার হাতিয়ার বানিয়ে আবার ফিরে যান কোর্টে।




