ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে পঞ্চম স্তম্ভ। এটি যাদের ওপর ফরজ হয়েছে তারাই করে থাকেন ।প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যাক লোক হজ পালন করতে সৌদি আরব যান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ ফিরেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। ৪১৯ জন যাত্রী নিয়ে রবিবার রাত ২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও সেটি রাত ৩টা ১৯ মিনিটে এসে পৌঁছায়।এর আগে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানের ফ্লাইটটি।

এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে। কোনো ধরনের সমস্যা ছাড়াই সব ফ্লাইট যথাসময়ে পরিচালিত হবে।

এ বছর ৫২৮টি এজেন্সি এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরব আসেন ১লক্ষ ২৭ হাজারের বেশি বাংলাদেশি। হজ পালনের সময় শনিবার মধ্যরাত পর্যন্ত মারা গেছেন ৮৯ জন। চিকিৎসা নিয়েছেন ৬৬ হাজার ২৯৮জন এবং এখনো হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন।