চিরনিদ্রায় শায়িত হলো মালয়েশিয়ার- একটু ভালো থাকার আশায় সকল জমিজমা বিক্রি করে নির্মাণ শ্রমিক হয়ে সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা নিবাসী লুৎফর রহমান ১২ বছর আগে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়া। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গত ১১ আগষ্ট নিজ কর্মস্থলে কর্মরত অবস্থায় ছাঁদ থেকে পড়ে গেলে তার সহকর্মীরা তাকে মালয়েশিয়ার সেরামবানের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গতকাল শুক্রবার তার লাশ দেশে আনা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে (১৪) ও এক মেয়ে (২১) রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে

হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন পরিবারটি।