বার্ধক্যজনিত অসুস্থায় ভুগে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। শনিবার (১৮ আগস্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মানবিক কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়েও কাজ করছিলেন।
এছাড়াও মানবিক ভূমিকা রাখার জন্য জাতিসংঘের একজন মহাসচিব হিসেবে বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই আফ্রিকান বংশোদ্ভুত।
কোনও আফ্রিকান হিসেবে কফি আনানই প্রথম ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিশ্বের শীর্ষ এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।




